সুন্নতে নববী, নমুনায় আসলাফ এর অনুসারী ও সমাজের জন্য উপকারী হিসেবে গড়ে উঠতে হবে।
প্রিয় তালিবে ইলম ও অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মাদরাসা সুলতানুল উলূমের এই পবিত্র আঙিনা থেকে আপনাদের সকলকে জানাই কুরআনের সুমধুর শুভেচ্ছা। আপনাদের হৃদয়ের স্পন্দন অত্র প্রতিষ্ঠান কেবলমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি ঈমান-আমল, চরিত্র-আখলাক এবং আত্মার পরিশুদ্ধির এক অনন্য কেন্দ্র। এখানেই গড়ে ওঠে আদর্শ, জাগে ঈমান, বিকশিত হয় জ্ঞান ও প্রজ্ঞার আলো।
এখান থেকেই শুরু হয় আলোকিত পথচলার সূচনা—
যেখান থেকে বেরিয়ে আসে সমাজের দিশারী, সত্য ও ন্যায়ের পথপ্রদর্শক, উম্মতের কান্ডারী ও জাতির রাহবার।
যারা ইসলামের মৌলিক জ্ঞানে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।
আমরা বিশ্বাস করি, একজন ছাত্র কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নববী ইলম অর্জন করলে সে উম্মতের জন্য হয়ে ওঠে এক দরদী মালী, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহাবায়ে কেরামের আদর্শের উত্তম ধারক-বাহক, সমাজের কল্যাণে দীপ্ত পথপ্রদর্শক, নূরুন ‘আলা নূর’, বাবা-মায়ের নাজাতের উসিলা এবং প্রকৃত ওয়ারিসে নবী।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমার, আপনার এবং প্রশাসন বিভাগের সকলের সকল প্রচেষ্টা ও কুরবানি কবুল করেন।
উত্তম আদর্শ, সমুন্নত মন-মানসিকতা, সুশৃঙ্খল স্বভাব-চরিত্র এবং ইলম-আমলের সমন্বয়ে গড়ে উঠুক আমাদের সোনামণিরা।
আমিন, ইয়া রব্বাল আলামিন।